ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড় মৌকুড়ি গ্রামের নির্জন মাঠে এক ব্যক্তিকে জবাই ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাতে এ হত্যাকাণ্ড ঘটেছে। রবিবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে। তার পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: ঈদযাত্রায় পোশাককর্মীদের জন্যে বিআরটিসির ৬০ বাস
শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান জানান, বড় মৌকুড়ি গ্রামের মাঠে খালের ভিতর এক ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় গ্রামের চৌকিদার। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তার গায়ে অসংখ্য ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। প্রথমে তাকে জবাই করা হয়। পুলিশের ধারনা অন্য কোন স্থান থেকে ধরে এনে হত্যার পর লাশ ফেলে যায়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর হবে। পরনে প্যান্ট ও গায়ে শার্ট আছে।
ইত্তেফাক/এমআরএম