বিয়ের পিঁড়িতে বসছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা!

দীর্ঘ ১১ বছরের প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ ও অভিনেত্রী ঐন্দ্রিলা!

প্রেমিকা ঐন্দ্রিলা সেনের জন্মদিনের আয়োজনে নাকি এমনটাই ঘোষণা দিয়েছেন অঙ্কুশ।

যেখানে উপস্হিত ছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন এ সময়ের আলোচিত প্রেমিক যুগল দেব-রুক্ষ্মিণী। এ দিন অনেকেই আশা করেছিলেন, পার্টিতে বিয়ের ঘোষণা করলেও করতে পারেন তারা।

সে রকম সত্যিই কিছু হয়েছে কি-না, নাকি বিষয়টি স্রেফ গুঞ্জন তা জানা যায়নি। কারণ এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।