ভারত থেকে শ্রীলঙ্কায় প্রথমবারের জন্য খাবার ও জ্বালানি সরবরাহ করে সাহায্য পৌঁছে দিল ভারত। ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের একটি তেলের জ্বালানির ট্যাঙ্ক পৌঁছে গিয়েছে শ্রীলঙ্কায়। শনিবার একটি ৬ হাজার মেট্রিক টনের জাহাজ পৌঁছে গিয়েছে দেশটিতে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই।
সাইলন ইলেকট্রিসি বোর্ডের মজুত জ্বালানি শেষ হওয়ায় দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়েছে সে দেশটি। দীর্ঘক্ষণ অন্ধকারে পড়ে আছে দেশটি। সেই কারণেই জ্বালানি তেল দিয়ে প্রাথমিক সাহায্য পৌঁছে দিয়েছে ভারত।
জ্বালানির পাশাপাশি খাবার পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করছে ভারত। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে মোট ৪০ হাজার মেট্রিক টন চাল পৌঁছে দেওয়া হবে শ্রীলঙ্কায়। ভারতীয় বাণিজ্য সংস্থাগুলিকে এই পরিকল্পনা গ্রহণ করেছে। একটি ক্রেডিট লাইন তৈরি করার কথা ভাবেছে সংস্থাগুলি।
ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, পৃথিবীর বৃহত্তম চাল রফতানিকারী দেশ হিসাবে ১ বিলিয়ন মার্কিন ডলারের সাহায্য করবে। এর মধ্যে রয়েছে চাল, তেল ও ওষুধ।