বিজয় টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সপ্তম বছরে পা রেখেছে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে চালু হওয়া বিজয় টিভি। ৩০ মে রাত ১২টায় রাজধানীর বাংলামটরের একটি কনভেনশন হলে অতিথিদের নিয়ে কেক কাটেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক নায়লা বারী। একইসঙ্গে উন্মোচন করা হয় বিজয় টিভির নতুন লোগো।

 

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিজয় টিভির উপদেষ্টা সূফী ফারুক, এটিএন বাংলার বার্তা প্রধান জ ই মামুন, নায়ক অমিত হাসান, ওমর সানিসহ চলচ্চিত্র, গণমাধ্যম ও সাংস্কৃতিক জগতের বিশিষ্টজনরা।

 

শুভেচ্ছা বক্তব্যে নায়লা বারী বলেন, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এগিয়ে যাচ্ছে বিজয় টিভি। একুশ শতকের মানুষের রুচি ও মননের কথা মাথায় রেখে অনুষ্ঠান ও সংবাদ পরিবেশনের চেষ্টা করছেন তারা। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান তিনি।

 

ইত্তেফাক/এএম