দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক সংকট পার করছে ভারত মহাসাগরীয় দ্বীপদেশ শ্রীলঙ্কা। এ নিয়ে ইতোমধ্যে দেশটির ২৬ জন মন্ত্রী পদত্যাগ করেছেন। এবার পদত্যাগ করেলেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অজিথ নিভারদ কাবরাল।
নিভারদ কাবরাল টুইট বার্তায় জানান, কয়েক দশকের মধ্যে দেশটি সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মুখোমুখি হওয়ায় গভর্নর হিসেবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের ১৬ নভেম্বর শ্রীলঙ্কার ১৬তম গভর্নর হিসেবে নিয়োগ পান নিভারদ কাবরাল।
এছাড়া জানা গেছে, শ্রীলঙ্কার অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে ও তার ভাইকে পদ থেকে বহিষ্কার করেছেন দেশটির প্রেসিডেন্ট। গতকাল (৩ এপ্রিল) রাজাপাকসে পরিবারের ছোট ভাই অর্থমন্ত্রী বাসিল, বড় ভাই কৃষিমন্ত্রী চামাল ও পরিবারের সন্তান ক্রীড়ামন্ত্রী নামাল পদত্যাগ করেন। তারপরপরই ঘটেছে এই ঘটনা।