চোট শঙ্কা কাটিয়ে মাঠে তামিম ইকবাল

চোট শঙ্কা কাটিয়ে মাঠে নামলেন তামিম ইকবাল। তার ব্যাটিং দিয়েই বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হলো। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৪ রান। 

ক্রিজে আছেন তামিম ইকবাল, সৌম্য সরকার। তারা দেখেশুনে খেলে যাচ্ছেন। এর আগে ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে আগে ব্যাটিং করছে মাশরাফি বিন মুর্তজার দল। 

ব্যাটিং অনুশীলনের সময় হাতে চোট পেয়েছিলেন তামিম ইকবাল। তখন থেকেই শঙ্কা দেখা দিয়েছিল তার খেলা নিয়ে। তবে শেষ পর্যন্ত খেলছেন তিনি।

বাংলাদেশে দলে চোট নিয়ে শঙ্কা থাকলেও একাদশ কোনো পরিবর্তন নেই। 

বাংলাদেশ একাদশ: 
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান।

ইত্তেফাক/জেডএইচ