‘রাশিয়ার পরের লক্ষ্য স্লোভিয়ানস্ক’

বিবিসি এক প্রতিবেদনে জানায়, রুশ সেনারা এখন পূর্বাঞ্চলীয় শহর স্লোভিয়ানস্ক আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। গবেষণা প্রতিষ্ঠান ইন্সটিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার এর সর্বশেষ মূল্যায়নে এ তথ্য প্রকাশ পেয়েছে।

জানা যায়, পূর্ব দিকে এগিয়ে দনবাস অঞ্চলের রুশ ও সমর্থক বাহিনীর সঙ্গে সংযোগ স্থাপন করাই এর লক্ষ্য।

বিবিসি জানায়, রাশিয়াকে অবশ্যই ন্যুনতম পদক্ষেপ হিসাবে স্লোভিয়ানস্ককে দখলে নিতেই হবে। তারা তা করতে না পারলে পূর্বের দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চল দখল করার প্রচেষ্টা ব্যর্থ হতে পারে। রাশিয়ার সেনারা ওই অঞ্চলগুলিতে আক্রমণে এখনো তেমন কোনো অগ্রগতিই করতে পারছে না।

ইউক্রেনের সেনারা এখনো মারিউপোল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে এবং তারা রাশিয়ার বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে পারে  বলে জানিয়েছে গোয়েন্দারা।