সৌম্য-তামিমে বাংলাদেশের দুর্দান্ত সূচনা

দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার বাংলাদেশকে ভালো একটি সূচনা এনে দিয়েছেন। ইংল্যান্ড বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সাত ওভারের খেলা শেষে ওপেনিং জুটিতে ৫০ রান এসেছে। শুরু থেকেই তামিম কিছুটা সতর্ক ব্যাটিং করলেও সৌম্য রয়েছেন দারুণ ছন্দে। প্রথম অর্ধশত রানে তার অবদান ১৫ বলে ২৭ রান।   

তবে পঞ্চম ওভারের শেষ বলে সৌভাগ্যজনকভাবে বেঁচে যান সৌম্য সরকার। দুই স্লিপের মাঝামাঝিতে ক্যাচ উঠলেও তা ধরতে পারেননি মার্করাম বা ডু প্লেসিস। যাক শেষ পর্যন্ত শুরুতেই হোঁচট খাওয়া থেকে বেঁচে যায় টাইগাররা। 

এর আগে রবিবার বিকেলে টস হেরে শুরুতে ব্যাট হাতে নামতে মাশরাফি বাহিনীকে। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হয়েছে ম্যাচটি। 

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ : কুইন্টন ডি কক, এইডেন মাকর্রাম, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, জেপি ডুমিনি, আন্দিলে পেলুকায়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি ও ইমরান তাহির।

ইত্তেফাক/কেআই