মোমেন-ব্লিংকেনের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করেছেন সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি জে. ব্লিনকেন। 

বৈঠকে তারা দুই দেশের সম্পর্কের অসাধারণ ও ব্যতিক্রমী অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। একইসঙ্গে গত অর্ধ শতক ধরে দুই দেশ যেভাবে পরস্পরকে সহযোগিতা করেছে, তার ওপর আলোকপাত করেছেন। 

আলোচনায় ফুলব্রাইট বিনিময় কার্যক্রমসহ  দুই দেশের মানুষের সঙ্গে মানুষের ক্রমবর্ধমান বন্ধনের বিষয়টিও উঠে এসেছে। 

এছাড়াও  মোমেন ও ব্লিনকেন জলবায়ু সংকট মোকাবিলা ও গণহত্যার শিকার রোহিঙ্গাদের চাহিদা মেটাতে চলমান সহযোগিতা এবং জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা বাড়ানোর বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। 

সেক্রেটারি ব্লিনকেন নিরাপদ ও সমৃদ্ধশালী গণতান্ত্রিক সমাজের ভিত্তি হিসেবে মানবাধিকার রক্ষা, আইনের শাসন ও স্বাধীনভাবে ধর্ম পালনের গুরুত্বের কথা পুনর্ব্যক্ত করেন।