পাকিস্তানে রাজনৈতিক নৈরাজ্য

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে প্রেসিডেন্ট আরিফ আলভি জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন। এরপর থেকেই দেশটিতে রাজনৈতিক উত্তেজনা ও অস্থিতিশীলতা ব্যাপক আকার ধারণ করেছে। খবর দ্য স্ট্যাস্টসম্যানের।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সরকারের বিরুদ্ধে একটি অনাস্থা প্রস্তাব (এনসিএম) প্রত্যাখ্যান করেছেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার (এনএ)। কারণ হিসেবে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের কথা উল্লেখ করেছেন।

এদিকে, পাকিস্তানি আইন বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, একজন প্রধানমন্ত্রী যখন সংসদে সংখ্যাগরিষ্ঠ সমর্থন হারিয়ে ফেলেন বা সেটি নিয়ে প্রশ্ন তোলা হয়, তখন তিনি হাউস ভেঙে দিতে পারেন না।