তালায় জাল টাকাসহ আটক ১

সাতক্ষীরার তালায় ৫০ হাজার টাকার জাল নোটসহ আতাউর রহমান (৪৯) নামের এক ব্যক্তিকে আটক করেছে খুলনা র‌্যাব-৬।

মঙ্গলবার (৫ এপ্রিল) বিকালে উপজেলার খেশরা ইউনিয়নের মুড়াগাছা গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আতাউর রহমান তালার মুড়াগাছা গ্রামের জব্বার সরদারের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা র‌্যাব-৬ তালা উপজেলার খেশরা ইউনিয়নের মুড়াগাছা এলাকায় আতাউর রহমানকে তল্লাশি চালিয়ে পাঁচশ এবং একশত টাকার নোটসহ মোট ৫০ হাজার টাকার জাল নোট জব্দ করে। এ সময় র‌্যাব সদস্য তাকে আটক করে তালা থানায় সোপর্দ করে।

তালা থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাকে র‌্যাব আটক করে থানায় সোপর্দ করেছে। আটককৃত আতাউর রহমানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।