পুতিনের বিচার নিয়ে বাইডেনের মন্তব্য অগ্রহণযোগ্য: ক্রেমলিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচার হওয়া উচিত বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিমতে প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেমলিন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছের শহর বুচাতে রুশ সেনাদের বেসামরিক লোকজন হত্যা করার অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

মঙ্গলবার (৫ এপ্রিল) রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন বলেছে, মন্তব্যটি ‘অগ্রহণযোগ্য’ এবং ‘একজন মার্কিন প্রেসিডেন্টের  জন্য ‘অনুপযুক্ত’।

এক কনফারেন্স কলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আরও বলেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।