দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এই সময়ে ৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বুধবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৯০৩ জনে। আর করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২৩ জনের।
দেশে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন ৭৮৫ জন করোনা রোগী। আর আজ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৬ হাজার ৩৬ জন রোগী।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।