পুতিনের ২ মেয়ের ওপর আসতে পারে নিষেধাজ্ঞা 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে ইউরোপিয়ান ইউনিউয়ন (ইইউ)। এই বিষয়ের সঙ্গে ঘনিষ্ঠ ব্যক্তিরা এই তথ্য জানিয়েছেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে ইইউ যে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে তার প্রস্তাবিত তালিকা পাস করতে ইউরোপিয়ান সরকারের অনুমোদন লাগবে। তবে এই তালিকা পরিবর্তনও হতে পারে। এই তালিকার মধ্যে আছে দেশটির রাজনৈতিক ব্যক্তি, 'টাইকুন' ও তাদের পরিবারের সদস্য এবং বেশ কিছু প্রচারকারীসহ আরও কয়েক ডজন ব্যক্তি। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে ইইউ এই পদক্ষেপ নিচ্ছে।

পুতিনের কন্যা ক্যাটেরিনা ও মারিয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পদক্ষেপ একটি বিশাল প্রতীকী পদক্ষেপ। তবে রাশিয়ার বাইরে পুতিনের এই দুই মেয়ের আদৌ কোনো সম্পত্তি আছে কিনা তা স্পষ্ট নয়। পুতিনের দৃষ্টি আকর্ষণ করতেই এই পদক্ষেপ। 

প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের কন্যাদের জীবন কঠোর গোপনীয়তার মধ্যে আবৃত। তাদের অনেক ডাক নাম রয়েছে এবং ক্রেমলিন কখনোই পুতিনের মেয়েদের নাম  নাম নিশ্চিত করেনি। এছাড়া  প্রাপ্তবয়স্ক হওয়ার ছবি প্রকাশ করেনি।   

পুতিন ২০১৫ সালে তাদের কন্যাদের সম্পর্কে কিছু তথ্য জানায়। এর মধ্যে ছিল তারা রাশিয়ার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছে এবং অনেক ভাষায় কথা বলতে পারে।  

রিপোর্টে বলা হয়েছে, পুতিনের বড় মেয়ে মারিয়া ভোরনসোভা দেশটি নোমেনকোর একজন সহ-মালিক। এটি স্বাস্থ্যসেবার ক্ষেত্রে রাশিয়ার বৃহত্তর বেসরকারি বিনিয়োগ প্রকল্পের সঙ্গে জড়িত। এছাড়া তার আরেক মেয়ে ক্যাটেরিনা তিখোনোভা মস্কো স্টেট ইউনিভার্সিটিতে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনস্টিটিউট পরিচালনা করেন। সূত্র: এনডিটিভি