বাবার মৃত্যুর পর প্রথমবার মুখ খুলল মেয়ে সাইনা

সদ্যপ্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে সাইনা ডল। এখন তার বয়স ১২। এই বয়সেই বাবা হারানোর ধাক্কা। তবুও কান্নাচেপে মন শক্ত করে লড়াই চালিয়ে যাচ্ছে। বাবার অকাল মৃত্যুর শোক চেপে সারাক্ষণ মা'কে আগলে রাখছে সে।

মৃত্যুর আগে পর্যন্ত স্ত্রী সংযুক্তাকে মেয়ের কথাই জিজ্ঞাসা করে গিয়েছেন অভিষেক। গত রবিবার ছিল অভিষেকের শ্রাদ্ধানুষ্ঠান, সেইদিন প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধার্ঘ্য জানতে হাজির হয়েছিলেন অনেকেই। শোক সামলে উঠতে পারেননি সংযুক্তা-সাইনা। তবুও সবার সঙ্গে কথা বলেন তারা।

এদিন সবাই খোঁজ নেয় ডলের। বাবার কথা বিশেষ কেউই জিজ্ঞাসা করছে না ডলকে, যাতে সে শক্ত থাকতে পারে। তবুও এই শোক ভোলবার নয়।

স্ত্রী-মেয়ের সঙ্গে অভিষেক। ছবি: সংগৃহীত

ভারতীয় একটি সংবাদমাধ্যমকে সাইনা জানিয়েছে, বড় হয়ে অভিনেত্রী হতে চাই। আমি অভিনয় করতে পারি। কিন্তু আমার কাছে এখনও কোনও সুযোগ আসেনি।

আপতত দক্ষিণ কলকাতার এক স্কুলে পড়াশোনা করছে সাইনা। মেয়ে অভিনেত্রী হোক এমনটাই চাইতেন অভিষেক।

এই প্রসঙ্গে তার স্ত্রী জানান, ‘ডলের ইচ্ছা অভিনয় করবার, ওর বাবাও সেটাই চাইত। ছোট থেকেই ডলের খুব ন্যাক অভিনয়ের প্রতি। ও নিজে যা চাইবে সেটাই হোক মা হিসাবে এইটুকুই চাই’।