পুতিনের দুই মেয়ের ওপর মার্কিন নিষেধাজ্ঞা 

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই প্রাপ্তবয়স্ক মেয়ে মারিয়া ও ক্যাটেরিনাকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে হোয়াইট হাউজ। বুধবার (৬ এপ্রিল) যুক্তরাষ্ট্র এই তথ্য জানিয়েছে।    

বুধবার বাইডেন প্রশাসনের সিনিয়র এক কর্মকর্তা বলেন, বুচায় মর্মান্তিক বর্বরতা পুতিন সরকারের ঘৃণ্য প্রকৃতি দুঃখজনকভাবে চিত্রিত হয়েছে। আজ জি-৭ মিত্র এবং অংশীদারদের সঙ্গে একত্রে আমরা একটি প্রধান অর্থনীতির ওপর সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞাগুলোকে তীব্রতর করছি। 

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সমস্ত নতুন বিনিয়োগের ওপর এবার নিষেধাজ্ঞার আওতায় থাকছে। দেশটির দুই প্রধান আর্থিক প্রতিষ্ঠান আলফা ব্যাংক ও সোবারব্যাংক এবং রাশিয়ার সরকারি কর্মকর্তা নিষেধাজ্ঞার আওতায়।  

কর্মকর্তারা বলেন, আজকে আমরা পুতিনের দুই প্রাপ্তবয়স্ক কন্যা, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের স্ত্রী, তার কন্যা এবং রাশিয়ার নিরাপত্তা পরিষদের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছি।

ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র এখন রাশিয়ার ব্যাংকিং খাতের দুই-তৃতীয়াংশেরও বেশি সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে রেখেছে। 

অন্যদিকে ইউরোপিয়ান ইউনিউয়নও (ইইউ)  পুতিনের দুই মেয়ের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে । 

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি সংগৃহীত

পুতিন ২০১৫ সালে তাদের কন্যাদের সম্পর্কে কিছু তথ্য জানায়। এর মধ্যে ছিল তারা রাশিয়ার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছে এবং অনেক ভাষায় কথা বলতে পারে।  

রিপোর্টে বলা হয়েছে, পুতিনের বড় মেয়ে মারিয়া ভোরনসোভা দেশটি নোমেনকোর একজন সহ-মালিক। এটি স্বাস্থ্যসেবার ক্ষেত্রে রাশিয়ার বৃহত্তর বেসরকারি বিনিয়োগ প্রকল্পের সঙ্গে জড়িত। এছাড়া তার আরেক মেয়ে ক্যাটেরিনা তিখোনোভা মস্কো স্টেট ইউনিভার্সিটিতে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনস্টিটিউট পরিচালনা করেন।