তিস্তার পানি বৃদ্ধি, তলিয়ে গেছে শস্যক্ষেত 

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পেয়ে তলিয়ে গেছে রবি শস্যসহ ৭ হেক্টর জমির পেঁয়াজ খেত। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন তিস্তা চরের শতাধিক কৃষক।

প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে তলিয়ে গেছে ৭ হেক্টর জমির রবি শস্যসহ পেঁয়াজের খেত। এতে চিন্তায় রয়েছেন কৃষকরা। এতে বিদ্যানন্দের চতুড়া গ্রামের কৃষক জাহিদুল ইসলামের ১ হেক্টর জমির পেঁয়াজ খেত তলিয়ে গেছে। ক্ষতির পরিমাণ ৩ লক্ষাধিক টাকা। তিনি কিভাবে ঋণের টাকা পরিষদ করবেন এ নিয়ে চিন্তায় রয়েছেন।

একই গ্রামের কৃষক জাহিদুল ইসলাম জানান, তারও প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। পাড়ামৌলা গ্রামের আফজাল হোসেন, জামাল উদ্দিন, আ. মান্নানসহ অনেকেরই পেঁয়াজের খেত তিস্তার পানিতে ডুবে গেছে। এতে প্রায় ৯ লাখ টাকার মত ক্ষতি হয়েছে। 

বিদ্যানন্দ ইউনিয়নের চেয়ারম্যান তাইজুল ইসলাম জানান, তিস্তা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পেয়েছে ইউনিয়নের নিম্নাঞ্চলের পেঁয়াজ খেত পানিতে ডুবে গেছে।  

রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা স¤পা আকতার জানান, হঠাৎ প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় রোপণকৃত প্রায় ৭ হেক্টর জমির পেঁয়াজ খেত তলিয়ে গেছে। চলতি বছরে উপজেলায় তিস্তার চর সহ প্রায় ১০২ হেক্টর জমিতে চিনা বাদাম সহ পেঁয়াজ চাষ করা হয়।