হবিগঞ্জের মুড়াকুড়িতে অটোরিকশা দুর্ঘটনায় তানজিলা নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। রবিবার সকালে লাখাই-নাসিরনগর- সড়কের পাশ্ববর্তী মুড়াকুড়ি গ্রামের গনি হাটির নাম স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। এলাকাবাসী অটোরিকশাটি আটক করলেও চালক পালিয়ে যায়। নিহত তানজিলা মুড়াকুড়ি গ্রামের দিনমজুর খুরদত আলী মেয়ে।
নিহতের পরিবারের লোকজন জানায়, একটি যাত্রীবাহী অটোরিকশা বাড়ির পাশ দিয়ে যাওয়ার পথে তানজিলার ওপর দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: নড়াইলে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা হলে অটোরিকশার ঘাতক চালককে গ্রেফতারের চেষ্টা করা হবে।
ইত্তেফাক/নূহু