ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'র ৭ম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে৷ 

বুধবার (৬ এপ্রিল) ঢাকার মিরপুরে পিএসসি কনভেনশন হলে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য দপ্তর-১ এর সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক ড. গনেশ চন্দ্র 
সাহা প্রমুখ৷ 

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি প্রাইভেট বিশ্বদ্যালয়গুলোও গবেষণা, বিজ্ঞানসহ শিক্ষা খাতে ভালো অবদান রাখছে। আমাদের জনসংখ্যা আমাদের সমস্যা নয়, বরং তা আমাদের সম্পদ। নিজেদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে। স্বপ্ন দেখতে হবে এবং 
তা বাস্তবায়নে কোনো সংক্ষিপ্ত পথ বেছে না নিয়ে নিজের লক্ষ্য স্থির করে সঠিক পরিকল্পনায় এগিয়ে যেতে হবে। যত বাঁধাই আসুক, থেমে গেলে চলবে না।

এবারের সমাবর্তনে ৮ অনুষদের মোট ৩৭৪৪ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী প্রদান করা হয়। শিক্ষার্থীদের ৩ জনকে চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড, ১০ জনকে ভাইস চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড এবং ১২ জনকে ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।