গোয়াইঘাটে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটের গোয়াইনঘাট থেকে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ওই পুলিশ কর্মকর্তার নাম সুদীপ বড়ুয়া (৩২)। তিনি গোয়ানঘাট থানায় উপ পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। রবিবার বিকাল চারটার দিকে থানা কম্পাউন্ডের বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

সুদীপ বড়ুয়া চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকার মৃত রবীন্দ্রলাল বড়ুয়ার ছেলে। গোয়ানঘাট থানার ডিউটি অফিসার সালাউদ্দিন জানান, রবিবার দুপুর ২টা পর্যন্ত থানায় ছিলেন সুদীপ বড়ুয়া। এরপর থানা এলাকায় নিজের বাসায় যান তিনি। এর কিছুক্ষণ পর তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: মঠবাড়িয়ায় ছুরিকাঘাতে যুবক খুন

গোয়াইনঘাট থানার ওসি আব্দুল জলিল ঝুলন্ত লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, ‘ময়না তদন্তের জন্য তার লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা তদন্ত না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না।’

ইত্তেফাক/নূহু