সেনবাগের বিভিন্ন স্থানে জাতীয় পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত

নোয়াখালীর সেনবাগ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের কল্যাণ এবং সাবেক রাষ্ট্রপতি জাতীয়পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদের আশু রোগমুক্তি কামনা করা হয়। 

এসব ইফতারে প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য, নোয়াখালী জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি এবং সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মঞ্জুর বলেন, জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে হবে। দেশের মানুষ সহিংস রাজনীতি পছন্দ করে না। তাই জাতীয় পার্টি সংসদে গঠনমূলক সমালোচনা করে সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেবে। 

আরো পড়ুন: বড় ঈদ জামাতগুলোতে থাকবে তিন স্তরের নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, জাতীয় পার্টি সংসদে বঞ্চিত এবং অবহেলিত মানুষের কথা বলবে। এতে সাধারণ মানুষের মধ্যে জাতীয় পার্টির গ্রহণযোগ্যতা বাড়বে। তাই উপজেলা জাতীয় পার্টির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান হাসান মঞ্জুর।

ইত্তেফাক/এমআই