চলতি মাসেই পর্দায় আসছে বহুল প্রত্যাশিত মার্ভেল সুপারহিরো সিনেমা ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস’। সিনেমাটি ঘিরে শুরু থেকেই দর্শক কৌতুহল তুঙ্গে রয়েছে। তাই সিনেমাটির কোনোকিছু প্রকাশ্যে আসতেই সারাবিশ্বের সিনেপ্রেমীরা হুমড়ি খেয়ে পড়ছে। সেই ধারাবাহিকতায় আনুষ্ঠানিকভাবে মুক্তির কাউন্ট-ডাউন শুরু করতে সম্প্রতি সিনেমাটির একটি নতুন এবং রোমাঞ্চকর টিজার প্রকাশ করেছে, যা সিনেমাটি সম্পর্কে কিছু নতুন ধারণা দিয়েছে দর্শকদের।
টিজারে ডক্টর স্ট্রেঞ্জের চরিত্রে বেনেডিক্ট কাম্বারব্যাচ এবং ওয়ান্ডা ম্যাক্সিমফের চরিত্রে এলিজাবেথ ওলসেনের উপস্হিতিও দারুণ প্রশংসিত হচ্ছে। এতে সুপারহিরোকে ভয়ঙ্কর সব রূপের মুখোমুখি হতে দেখা গেছে। এছাড়া সিনেমাটির ট্রেলারে বিশেষ চমক রয়েছে ওয়ান্ডা তার সন্তান বিলি এবং টমি ম্যাক্সিমফের অদৃশ্য হয়ে যাওয়া!
এতে অনেকেই মনে করছেন যে, সুপারহিরোইন স্কারলেট উইচ হিসাবে অন্ধকার দিকে চলে যাবে। শুধু ট্রিজার প্রশংসিতই নয়, সিনেমাটি অগ্রিম টিকেট বিক্রিতেও রেকর্ড গড়েছে।
গত ৬ তারিখ বিক্রি শুরুর মাত্র ২০ ঘণ্টায় মাল্টিভার্স অফ ম্যাডনেস ২০২২ সালের অন্য যেকোনো চলচ্চিত্রের চেয়ে বেশি টিকেট বিক্রি করতে সক্ষম হয়েছে। সিনেমাটি মুক্তির আগেই এমন সাফল্য এবং দর্শক আগ্রহে অনেকেই মনে করছেন ‘দ্য ব্যাটম্যাম’ সিনেমার দেশীয় বক্স অফিসে ৩৫১.৮ মিলিয়ন এবং বিশ্বব্যাপী ৭১৪.৫ মিলিয়ন আয়কে ছাপিয়ে যাবে। বিশ্বব্যাপী ঝড় তুলতে পারে সিনেমাটি।
এতে অভিনয় করেছেন বেনেডিক্ট কাম্বারব্যাচ, চিওয়েটেল ইজিওফোর, এলিজাবেথ ওলসেন, বেনেডিক্ট ওং, জোচিটল গোমেজ ও মাইকেল স্টহলবার্গ এবং পরিচালনা করেছেন রাচেল ম্যাকঅ্যাডামস ও স্যাম রাই।