মারিউপোলে ৫ হাজার বেসামরিকের প্রাণহানি

ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলে পাঁচ হাজার বেসামরিক নাগরিককে হত্যা করেছে রুশ বাহিনী। এমনটি দাবি করেছেন রুশ সমর্থিত শহরের নতুন মেয়র কনস্ট্যান্টিন ইভাশচেঙ্কো।

ইভাশচেঙ্কো ঘোষণা করেছেন, ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবরুদ্ধ এই নগরীতে প্রায় ৫ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

বিচ্ছিন্ন ডোনেৎস্ক অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের নেতা ডেনিস পুশিলিন গত বুধবার কনস্ট্যান্টিন ইভাশচেঙ্কোকে মারিউপোল নগরীর মেয়রের নাম ঘোষণা করেছেন।

রুশ বার্তা সংস্থা তাস পরিবেশিত খবরে ইভাশচেঙ্কো বলেছেন, ২ লাখ ৫০ হাজার বাসিন্দা মারিউপোল নগরী ছেড়ে চলে গেছে।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কমপক্ষে ৫ হাজার লোক নিহত হয়েছে। নগরীতে হাজার হাজার লোক হতাহত হয়েছে এবং নগরীর প্রায় ৯০ শতাংশ ধ্বংস হয়ে গেছে। রুশ সেনাবাহিনী ও বিচ্ছিন্নতাবাদীরা কয়েক সপ্তাহ ধরে মারিউপোল অবরোধ করে রেখেছে কিন্তু তারা ইউক্রেনের প্রচন্ড প্রতিরোধের মুখোমুখি হচ্ছে।