ঈশ্বরদীতে মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার   

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০৫ পিছ মাদকসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৯ এপ্রিল) সকাল ৮টার দিকে পাবনা ‘খ’ সার্কেল, ঈশ্বরদীর পরিদর্শক ছানোয়ার হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেফতারকৃত জীবন হোসেন (৩৫) মৃত গোলবার হেসেনের ছেলে। 

অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৩৬(১) সারণির- ১৪(খ) ধারায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।