রাজধানীতে ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার ৭৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৭৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিক্রি ও সেবনের অপরাধে তাদের গ্রেফতার করা হয়।

গতকাল শুক্রবার (৮ এপ্রিল) সকাল ৬টা থেকে শনিবার (৯ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতার ৭৩ জনের কাছ থেকে পাঁচ হাজার ৩৫২ পিস ইয়াবা, ১০৫ গ্রাম হেরোইন, ৮১ কেজি ৭১০ গ্রাম গাঁজা, ২৪০ ক্যান বিয়ার ও চার বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

শনিবার সকালে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।