২০২২ নারী কোপা আমেরিকায় একই গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ১০ দলের এই টুর্নামেন্টে গ্রুপ ‘বি’তে আছে তারা। একই গ্রুপে তাদের সঙ্গী ভেনিজুয়েলা, উরুগুয়ে ও পেরু। অন্য গ্রুপে রয়েছে স্বাগতিক কলম্বিয়া, চিলি, প্যারাগুয়ে, বলিভিয়া ও ইকুয়েডর।
আট বার অনুষ্ঠিত এই টুর্নামেন্টটিতে সর্বোচ্চ সাত বারের পাশাপাশি বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। অন্য আসরটিতে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ২০১০ থেকে শিরোপা ধরে রেখেছে তারা। তবে সেলেসাওদের জন্য দুঃসংবাদ হলো এবারের টুর্নামেন্টে খেলা হচ্ছে না তারকা ফুটবলার মার্তার। হাঁটুর লিগামেন্ট ইনজুরি থেকে ফিট হয়ে উঠতে লম্বা সময় লাগবে তার।
কলম্বিয়ায় আগামী ৮ জুলাই শুরু হবে কোপা আমেরিকার নবম আসর। শেষ হবে ৩০ জুলাই। চ্যাম্পিয়ন দল সরাসরি পৌঁছে যাবে ২০২৩ নারী বিশ্বকাপ ও ২০২৪ প্যারিস অলিম্পিকে। তা ছাড়া প্রথমবারের মতো চ্যাম্পিয়ন দলকে দেওয়া প্রায় ১৩ কোটি টাকা অর্থ পুরস্কার।