হামলায় ইউক্রেনের গোলাবারুদ ভাণ্ডার ধ্বংস: রাশিয়া 

মধ্যে ইউক্রেনের মাইরোড বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে দেশটির এক গোলাবারুদ ভাণ্ডার ধ্বংস হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স। শনিবার (৯ এপ্রিল) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

রুশ মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভের মতে, পোলতাভা অঞ্চলের ঘাঁটিতে হামলায় ইউক্রেনীয় বিমানবাহিনীর মিগ-২৯ যুদ্ধবিমান এবং এমআই-৯ হেলিকপ্টারও ধ্বংস হয়েছে। 

পোলতাভা অঞ্চলের গভর্নর দিমিত্র লুলিন সামাজিক মাধ্যমে বলেন, হামলায় দুইজন আহত হয়েছেন এবং উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।