গিলগিট-বালতিস্তানের গ্রামের জমি দখল ও তাদের প্রাকৃতিক সম্পদ লুটে নিচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী। এ নিয়ে ওই অঞ্চলের লোকদের মধ্যে ক্ষোভ ক্রমেই বাড়ছে। সম্প্রতি এক মিডিয়ার খবরে এই তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি ওই অঞ্চলের রত্ন খনির জন্য বেসরকারি ঠিকাদারদের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেয় পাকিস্তান সরকার। এর প্রতিবাদে বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নেমেছে।
ইসলাম খবরের প্রতিবেদনে বলা হয়েছে, লাইন্সেন দেওয়া ওই সব ঠিকাদারদের অনেকেই পাকিস্তান সেনাবাহিনীর ঘনিষ্ঠ।
সম্প্রতি বিক্ষোভে লোকেরা বলেন, তাদের অঞ্চলটি একটি বিতর্কিত অঞ্চল। পাকিস্তান একটি অবৈধ দখলদার। তাই স্থানীয় সম্প্রদায়ের সম্মতি ছাড়া তাদের প্রাকৃতিক সম্পদ ইজারা দেওয়ার কোনো অধিকার নেই।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রধান অভিযোগ হচ্ছে পৈতৃক জমি জোর করে কেড়ে নেওয়া হচ্ছে। সেইসঙ্গে সেনাবাহিনীর সঙ্গে কাজ করা বেসরকারি ঠিকাদারদের কাছে লিজ দেওয়া হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঠিকাদার-সামরিক জোট গত কয়েক বছরে অনেক দরিদ্র লোকের বাড়িঘর লুট করেছে।