চলে গেলেন প্রখ্যাত নাট্যকার, নির্দেশক ও অভিনেতা অধ্যাপক মমতাজউদ্দীন আহমদ

গতকাল বিকেল ৩টা ৪৮ মিনিটে তিনি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরেই মমতাজউদ্দীন আহমদ শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। তাঁর চলে যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেন অনেক তারকা—

শ্রদ্ধা। নাট্যব্যক্তিত্ব, স্বাধীনতা সংগ্রামী অধ্যাপক মমতাজউদ্দীন বিকেল ৩টা ৪৮ মিনিটে এপোলো হাসপাতালে ইন্তেকাল করেন। তাঁর আত্মার শান্তি কামনা করছি।

 

—অভিনেত্রী তানভীন সুইটি

ভালো থাকবেন মমতাজউদ্দীন আহমদ স্যার। আপনার অভিনয়শৈলী, লেখা ছিল পৃথক, ভিন্ন। আমার সৌভাগ্য আপনার কাছ থেকে অনেক শিখেছি, জেনেছি। আপনার লেখায় কাহিনিচিত্র নির্মাণ করেছি। বড় মাছ, মিষ্টি আর রাজশাহীর আম খেতে কেউ আর ডাকবে না। সংলাপ লিখতে শ্রেষ্ঠ শব্দটি জানতে আর কার দরজায় কড়া নাড়বো স্যার!

 

—নির্মাতা গোলাম সোহরাব দোদুল

আমার নানার ছাত্র, মায়ের শিক্ষক, আমাদের গৌরব। ওপারে ভালো থাকবেন স্যার।

 

—অভিনেত্রী মৌটুসী বিশ্বাস