পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশে সেনাবাহিনীর হস্তক্ষেপ চাচ্ছেন। পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি এমন অভিযোগ করেছেন। এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় বিলাওয়াল ভুট্টো স্পিকারকে দ্রুত অনাস্থা ভোট আয়োজনের জন্য অনুরোধ করেছেন।
বিলওয়াল স্পিকারকে মনে করিয়ে দেন সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছেন, শনিবার ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজন করতে হবে। যদি স্পিকার শনিবারও এ ভোট আয়োজন না করেন তাহলে তিনি আদালতের আদেশ অমান্য করবেন এবং পুনরায় সংবিধান লঙ্ঘন করবেন।
এদিকে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় রাত আটটায় অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হতে পারে।
এরই মধ্যে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খান রাত নয়টায় (বাংলাদেশ সময় রাত ১০ টা) মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন।
খবরে বলা হয়েছে, অনাস্থা প্রস্তাবের ভোটকে ঘিরে দেশটীর পার্লামেন্টের বাইরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে দাঙ্গা পুলিশ।
ইমরানকে ক্ষমতা থেকে হটাতে দেশটির ৩৪২ আসনের পার্লামেন্টের মধ্যে ১৭২ জনের সমর্থনের প্রয়োজন বিরোধীদের। জিও নিউজ বলছে, এই মুহুর্তে বিরোধীদের ১৯৯ জন এমপির সমর্থন আছে। অন্যদিকে ইমরান খানের পক্ষে আছে ১৪২ এমপির সমর্থন।