যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সেনাপ্রধানের ইফতার ও নৈশভোজ

মহান স্বাধীনতাযুদ্ধে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানের আয়োজন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। শনিবার (৯ এপ্রিল ) সন্ধ্যায় ঢাকা সেনানিবাসস্থ সেনামালঞ্চে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ইফতারের পূর্বে সম্মানিত মুক্তিযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ইফতার অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদসহ অন্যান্যরা। ছবি: আইএসপিআর

অনুষ্ঠানে তিন শতাধিক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা যোগদান করেন। এ সময় মন্ত্রী ও সেনাবাহিনী প্রধান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।  অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ কল্যাণ কর্মকর্তা ছাড়াও ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।