নন্দীগ্রামে চাচার হাতে ভাতিজা খুন

নন্দীগ্রামে শজনের গাছ লাগানোকে কেন্দ্র করে ভাতিজা মানিক শাহকে(৩৮) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচা জাহাঙ্গীর শাহ্র বিরুদ্ধে।

শুক্রবার রাতে উপজেলার ভাটরা ইউনিয়নের নাগরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। মানিক শাহ্ নাগরকান্দি গ্রামের ময়েন শাহ্র ছেলে।

শনিবার দুপুরে নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের ভাই বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।