বিনোদন রিপোর্ট
২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘এক্স-ম্যান: অ্যাপোক্যালিপস’ ঝড়ের পর এবার আসছে মার্ভেল কমিকসের ‘ডার্ক ফোনিক্স’। আগের ছবির ধুন্দুমার সাফল্যের পর থেকে দর্শকদের অপেক্ষা শুরু হয় পরবর্তী সিক্যুয়ালের। সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে ৭ জুন। এদিন বিশ্বব্যাপী মুক্তি পাবে ডার্ক ফোনিক্স। বাংলাদেশের দর্শকরাও একইদিন থেকে ছবিটি দেখতে পারবেন স্টার সিনেপ্লেক্সে। তুমুল জনপ্রিয় এক্স-ম্যান সিরিজের ১২তম কিস্তি ‘ডার্ক ফোনিক্স’। ছবিটির প্রযোজনা ও পরিবেশক সংস্থা টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স ফিল্ম। পরিচালনা করেছেন সাইমন কিনবার্গ। ছবির বিভিন্ন চরিত্রে আছেন জেমস ম্যাকাভয়, মাইকেল ফ্যাসবেন্ডার, জেনিফার লরেন্স, নিকোলাস হল্ট, সোফি টার্নার, টাই সেরিডান, আলেক্সান্দ্রা শিপ, কোডি ম্যাকফি, ইভান পিটারস, জেসিকা চেস্টাইনসহ অনেকে। এক্স-ম্যানের মহাজগতে অ্যাপোক্যালিপস ছিলেন প্রথম ও সবচেয়ে শক্তিধর আবির্ভাব। সভ্যতার শুরু থেকে তাঁকে দেবতা হিসেবে পূজা করা হতো। অন্যদের সমন্বিত শক্তি তাঁর মধ্যে সঞ্চিত ছিল। ফলে তিনি হয়ে ওঠেন অমর, অপরাজেয়।