রাজধানীর গুলশানে পাঁচ তারকা হোটেলে ডরীন হোটলেস এন্ড রিসোরটস-এ শুরু হয়েছে রমজানের বিশাল আয়োজন। গ্রাহকদের জন্য সেহেরি, ইফতার এবং ব্যুফে ডিনারে থাকছে মজাদার সব খাবার।
দ্য ফ্লেয়ার এবং দ্য বিস্ট রেস্তোরাঁয় থাকছে এই সেহেরি, ইফতার এবং ব্যুফে ডিনার। মজাদার খাবারগুলোর মধ্যে থাকছে তন্দুরি চিকেন সালাদ, বিফ তেহারি, গ্রিল ফিস, গ্রিল প্রন, চিকেন রেশমি কাবাব, মাটন হালিম, বিফ জালি কাবাব, বাকলাভা, কুনাফা, উম-আলী, ক্রিম ব্রুলে সহ প্রায় ৯০ টিরও বেশি পদের খাবার।
ইফতার এবং ব্যুফে ডিনারের দাম থাকছে ৬৪৯৯ টাকা, প্রতিদিন সন্ধ্যা ৬.০০ টা থেকে রাত ১০.৩০ পর্যন্ত দ্য বিস্ট (২৬ তলা) এবং দ্য ফ্লেয়ার (২৪ তলা) রেস্টুরেন্টে এবং সেহেরি পাওয়া যাবে ৩১৬৩ টাকায় প্রতিদিন ভোর ১২.০০ টা থেকে ৩.৩০ পর্যন্ত দ্য বিস্ট রেস্টুরেন্টে (২৬ তলা)। সাথে থাকছে বাই ওয়ান গেট ওয়ান এবং বাই ওয়ান গেট টু ফ্রি অফার কিছু নির্দিষ্ট ব্যাংক কার্ডহোল্ডারদরে জন্য।
অন্যদিকে পানাশ-এ বারবিকিউ ইফতার ব্যুফের মূল্য জনপ্রতি ২৪৯৯ টাকা। খোলা আকাশরে নিচে প্রিয়জনদের সাথে যারা সুন্দর কিছু সময় কাটাতে চাচ্ছেন ব্যস্ত এ শহরে তাদরে জন্য পানাশ হতে পারে চমৎকার একটি জায়গা। বারবিকিউ আইটমেগুলোর মধ্যে থাকছে গ্রিল বিফ স্টেক, গ্রিল প্রন, গ্রিল চিকেন স্টেক। এছাড়াও সালাদ, এপিটাইজার, মেইন কোর্স এবং ডেজার্টসহ থাকছে আরও প্রায় ৬০ পদের খাবার।
৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য ৫০ শতাংশ ছাড় এবং ৬ বছররে কম বয়সী শিশুদের জন্য একদম ফ্রি। এই আয়োজনে ভোজনরসকিদরে জন্য খাবারগুলো বিশেষভাবে তৈরি করবেন ব্রাজিল ঠেকে আগত শেফ কাইকি শেরিকোনে।
সরকারি সকল নির্দেশনা মেনে রমজানের আয়োজন করেছে ডরীন হোটেল, সুতরাং ফেস্টিভ্যালটি উপভোগ করতে চাইলে অগ্রিম বুকিং করে ফেলুন। বুকিং দিতে কল করতে হবে +৮৮০১৯৬৬৬৬২১৫২ এই নম্বর এ।