নিয়মিত নিজের মৌলিক গান প্রকাশ করলেও দীর্ঘদিন প্লেব্যাক থেকে দূরে ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী লুৎফর হাসান। অবশেষে সেই বিরতির পালা শেষ হলো। দশ বছর পর আবারও সিনেমায় গাইলেন ‘ঘুড়ি’খ্যাত এই গায়ক।
‘ভালো আছে রুম, দুপুরের ঘুম, বিকেলের ভাঙা কাপে চা’—এমন কথার গানটি লিখেছেন ফেরারী ফরহাদ। সুর ও সংগীত করেছেন আহমেদ কিসলুর। ফেরারী ফরহাদের গল্প ও চিত্রনাট্যে গানটি থাকছে অলোক হাসান পরিচালিত ‘নাকফুল’ সিনেমায়।
সম্প্রতি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘নাকফুল’ সিনেমার শুটিং শুরু হয়েছে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা পূজা চেরি ও চিত্রনায়ক আদর আজাদ। এক দশক পর প্লেব্যাক করে উচ্ছ্বসিত লুৎফর হাসান।
এ প্রসঙ্গে লুৎফর হাসান বলেন, ‘গানের কথা পুরোটাই কাব্যিক, সুর ও সংগীতে আমাদের চিরায়ত আবেদন স্পষ্ট। গানটি গাইতে পেরে আনন্দিত এ জন্য যে, আমি চিত্কার করে গাইতে পেরেছি, যে রকম গান সহজে গাওয়া হয় না।’
উল্লেখ, সবশেষ মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ সিনেমায় গেয়েছিলেন লুৎফর হাসান। তবে নিয়মিত গানের সঙ্গে থাকলেও প্লেব্যাকে এতদিন কেন অনুপস্হিত ছিলেন?—এমন প্রশ্নে লুৎফর বলেন, ‘কেউ ডাকেনি, তাই।