পুতিনের লক্ষ্য ইউরোপ: জেলেনস্কি 

শনিবার (৯ এপ্রিল) মধ্য রাতে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ভাষণে তিনি বলেন, রাশিয়ার আগ্রাসন ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ নয় এবং কখনো ছিল না। সমগ্র ইউরোপ তার (পুতিনের) লক্ষ্য। খবর দ্য গার্ডিয়ানের। 

এ সময় আবার জেলেনস্কি পশ্চিমাকে রাশিয়ার জ্বালানি পণ্যের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করতে আহ্বান জানান। এছাড়া তিনি ইউক্রেনকে আরও অস্ত্র সরবরাহ করতে বলেন। 

জেলেনস্কি আরও বলেন, রাশিয়ার বাহিনীর ব্যবহার একটি বিপর্যয় যা অনিবার্যভাবে সবাইকে আঘাত করবে। 

পুর্ব ইউক্রেনে রুশ বাহিনী সংগঠিত হচ্ছে বলে জানান তিনি। জেলেনস্কি বলেন, ইউক্রেনে কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত। 

ইউক্রেনের প্রসিডেন্ট বলেন, এটি কঠিন লড়াই হবে, আমাদের বিশ্বাস এতে আমাদের জয় হবে। আমরা একইসঙ্গে লড়াই করতে প্রস্তুত এবং যুদ্ধ বন্ধ কূটনৈতিক উপায় খুঁজতে চাই।