দ্বিতীয় মেয়াদে উত্তরা প্রেসক্লাবের সভাপতি হলেন দৈনিক যুগান্তরের নিজস্ব প্রতিবেদক মো. রফিকুল ইসলাম। রবিবার (১০ এপ্রিল) আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উত্তরা ফ্রেন্ডস ক্লাবের সভাপতি আলা উদ্দিন আল সোহেল, ঐক্যবদ্ধ উত্তরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়কসহ কমিটির সদস্য, উত্তরা ও জাতীয় পর্যায়ে কর্মরত শতাধিক সাংবাদিক।
এর আগে, প্রথম বারের নির্বাচনে সভাপতি পদে দু’জন সমান ভোট পাওয়ায় কার্যকাল মেয়াদ (১ বছর) দুই ভাগ করা হয়। প্রথম মেয়াদের সভাপতি ছয় মাসের দায়িত্ব শেষ করেছেন। তাই দ্বিতীয় মেয়াদের সভাপতি হিসেবে রফিকুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বৃহত্তর উত্তরার সাতটি থানার পেশাদার সাংবাদিকদের একমাত্র সংগঠন উত্তরা প্রেসক্লাবের নির্বাচনের পর ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র নেতারা দুই সভাপতির দায়িত্ব ভাগ করে দেন।