ইমরানের খানের সোশ্যাল মিডিয়া মুখপাত্রের বাড়িতে অভিযান

পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়েছেন ইমরান খান। এর পরই তার দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) অভিযোগ করেছে, ইমরান খানের ডিজিটাল মিডিয়া সহকারী ড. আরসালান খালিদের বাড়ি রেইড (অভিযান) চালানো হয়েছে। এমন খবর জানিয়েছে দেশটির আন্তর্জাতিক ম্যাগাজিন হ্যালো পাকিস্তান।

এক ইন্সটাগ্রাম পোস্টে হ্যালো পাকিস্তান জানিয়েছে, গতকাল রবিবার ড. আরসালান খালিদের কাছ থেকে টুইটার নিয়ে নেওয়া হয়েছে। এদিকে, এ ঘটনার জন্য এফআইএ'র (ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি) কাছে তদন্ত দাবি করেছে পিটিআই।

এক টুইট বার্তায় পিটিআই জানিয়েছে, ড. আরসালান খালিদের বাড়িতে রেইড চালানো হয়েছে এবং তার পরিবারের সব ফোন জব্দ করা হয়েছে।

সে সোশ্যাল মিডিয়াতে কখনোই কাউকে ক্ষতি করেনি এবং কখনোই কোনো প্রতিষ্ঠানকেও আক্রমণ করেনি। সাম্প্রতিক সময়ে ড. আরসালান খালিদ ডিজিটাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর মুখপাত্র হিসেবে কাজ করেছেন। এর আগে তিনি সোশ্যাল মিডিয়ায় পিটিআইয়ের সেক্রেটারী ছিলেন।

পিটিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটের তথ্যমতে, ড. আরসালান খালিদ কিং এডওয়ার্ড মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন এবং তিনি একজন উদ্যোক্তা। ইমরান খান এবং পিটিআইয়ের সঙ্গে তিনি এক যুগেরও বেশি সময় আগে থেকে পথচলা শুরু করেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by H Pakistan (@hellopakistan)