হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
হোমনা গৌরিপুর সড়কে যানবাহনে গণডাকাতি হয়েছে। শনিবার রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে সড়কের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির কবলে পড়া বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের বাসিন্দা এরশাদ মিয়া জানান, গৌরিপুর থেকে সিএনজি অটোরিকশায় বাড়ি যাওয়ার পথে কৃষি কলেজ সংলগ্ন সড়কে এলে সড়কের মাঝে দুটি গাছ পড়ে থাকতে দেখা যায়। পরে দেখা যায়, ১০/১২ জনের সশস্ত্র ডাকাতদল সিএনজিটিকে চারদিক থেকে ঘিরে ফেলে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে টাকা-পয়সা, মোবাইলসেটসহ মালামাল ছিনিয়ে নেয়।