রাজবাড়ীর গোয়ালন্দে অল্পের জন্য রক্ষা পেলো ১১ শিক্ষার্থীর প্রাণ।
জানা গেছে, সোমবার (১১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে সানসাইন কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের বহনকারী ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় একটি বাস। এতে ভ্যানে থাকা ১১ শিক্ষার্থী আহত হয়।
স্কুলভ্যানে থাকা ছাত্র মো. নাফিজুর রহমান জানান, বাসটি আমাদের স্কুলভ্যানটিকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা আমাদের উদ্ধার করে বাড়িতে পৌঁছে।
সানসাইন কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মো. নুরতাজ আলম রবিন জানান, আল্লাহুর রহমতে অল্পের জন্য আমাদের ১১ শিক্ষার্থী দুর্ঘটনার হাত থেকে প্রাণে বেঁছে গেছে।