কয়রায় বজ্রপাতে নারীর মৃত্যু

কয়রা (খুলনা) সংবাদদাতা

কয়রায় রবিবার বজ্রপাতে মাজেদা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বামিয়া গ্রামের খয়বার সরদারের স্ত্রী।

মাজেদা খাতুন বাগালী ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফের চাল নিয়ে বাড়ি ফেরার পথে আকাশ মেঘাচ্ছন্ন দেখে বাগালী ইউনিয়ন পরিষদের পাশে একটি নারকেল গাছের তলে আশ্রয় নেয়। সেখানে বজ্রপাতে তিনি মারা যান।

বাগালী ইউপি চেয়ারম্যান আ. ছাত্তার পাড় বজ্রপাতে নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।