পাকিস্তানি বুটিক শপে বিক্রির হিড়িক

জনপ্রিয় হয়ে উঠেছে ইমরানের ছবিযুক্ত কুর্তি

জনপ্রিয়তা বাড়ায় জনগণের চাহিদার কথা মাথায় রেখে পাকিস্তানের বিখ্যাত কারমা আইকে কুর্তি ফিরিয়ে আনছে পাকিস্তানের বুটিক হাউজ গুলো। তবে এবারের কুর্তি গুলো কিছুটা ভিন্ন রকম। এবারের কুর্তি গুলোতে জুরে দেওয়া হয়েছে ইমরান খানের মুখমণ্ডলের ছবি। 

ইমরান খানের ছবি সংবলিত কুর্তি

ইন্সটাগ্রামের বেশ জনপ্রিয় একটি পাকিস্তানি বুটিক পেজ অ্যাটেলিয়ার কারমা। তারা তাদের ইন্সট্রাগ্রাম পেজে জানিয়েছে, পাকিস্তানের বিখ্যাত কারমা আইকে কুর্তি ফিরিয়ে আনছে তারা। শুধু তাই না প্রি-বুকিংয়ের জন্য নাম্বার দিয়েছে তারা। তাদের এবারের কুর্তি গুলোতে থাকছে সদ্য বিদায় নেওয়া পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচনে সংসদ থেকে ওয়াক আউট করে ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই। আর তাতেই পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন মুসলিম লিগ-এন এর প্রধান নেতা শেহবাজ শরীফ। তারপর থেকেও তরুণদের ভেতর ইমরানখানের প্রতি ভালোবাসা অনেকটাই প্রকাশ পাচ্ছে। বিভিন্ন যায়গায় বিক্ষোভ ও দেখা গেছে। 

তবে ফ্যাশন হাউজ গুলোর এমন ভিন্ন রকমের প্রতিক্রিয়া দেখে অনেকেই মনে করতে পারেন ইমরান খানের জনপ্রিয়তা এখনও পাহাড় সমান।