পাটজাত পণ্য রফতানিতে অসামান্য অবদানের স্বীকৃতস্বরূপ ২০১৭-১৮ অর্থবছরের জন্য স্বর্ণপদক পেয়েছে আকিজ জুট মিলস্ লিমিটেড।
গত ৭ এপ্রিল রাজধানীর একটি অভিজাত হোটেলে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব রফতানি ট্রফি (২০১৭-১৮) বিতরণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের ভার্চুয়াল উপস্থিতিতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছ থেকে পাটজাত পণ্য রফতানিতে স্বর্ণপদক গ্রহণ করেন আকিজ জুট মিলস্ লিমিটেডের নির্বাহী পরিচালক শেখ আব্দুল হাকিম।
আকিজ গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান আকিজ জুট মিলস্ লিমিটেড দেশের সোনালি আঁশ খ্যাত পাটের সুতা উৎপাদন ও রফতানিতে শুরু থেকেই তার গুণগতমান বজায় রেখে কাজ করে যাচ্ছে।