দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার (১২ এপ্রিল) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। একই সময়ে ২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।