সেনবাগে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

নোয়াখালীর সেনবাগে অস্ত্র ও গুলিসহ এয়াকুব আলী প্রকাশ সাগর (২২) ও মোশারফ হোসেন (২৮) নামে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার ছমিরমুন্সির হাট বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী। 

গ্রেফতারকৃত এয়াকুব আলী প্রকাশ সাগর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের আজিজপুর গ্রামের খালেক মিয়ার নতুন বাড়ির বেলাল হোসেনের ছেলে ও মোশারফ হোসেন একই গ্রামের পাচাঁনি বাড়ির আবদুর রহিমের ছেলে। 

ওসি জানান, বুধবার দুপুরে ছমিরমুন্সির হাট বাজার থেকে এই ২ গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি সক্রিয় পিস্তল, ৬ রাউন্ড পিস্তলের গুলি, একটি ম্যাগজিন ও সন্ত্রাসী কাজে ব্যবহৃত কাগজপত্র বিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে নোয়াখালী বিচারিক আদোলতে প্রেরণ করা হবে।