পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় নৌকা ডুবির ঘটনায় ২৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় সোকোতো প্রদেশে যাত্রীবাহী একটি নৌকা ডুবে যাওয়ার পর এই ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলো এজেন্সি।
সোকোতো প্রদেশের গভর্নর আমিনু তাম্বুওয়াল জানান, নৌকাটিতে ৩৫ জন আরোহী ছিল। আরোহীদের বেশিরভাগই ছিলেন নারী। দুর্ঘটনার পর ডুবুরিরা ৬ জনকে উদ্ধার করতে সক্ষম হন।
রয়টার্স জানায়, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় এই সোকোতো প্রদেশে প্রধানত মুসলিম জনগোষ্ঠী বসবাস করে থাকে এবং নৌকাডুবিতে মৃতদের দাফন সম্পন্ন হয়েছে।