আজ ১লা বৈশাখ উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি সহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন জানান, আজ ১লা বৈশাখে সরকারি ছুটি থাকায় দিনটি উদযাপনে দুই দেশের ব্যবসায়ীরা এই বন্দর দিয়ে পণ্য আনা-নেওয়া ও বন্দরের অভ্যন্তরে পণ্য লোড-আনলোড কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে। কাল শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণেও বন্ধ থাকবে এর কার্যক্রম। ফলে শনিবার থেকে পুনরায় শুরু হবে বন্দরের সকল কার্যক্রম।