চ্যাম্পিয়নস লিগ

তিন গোল খেয়েও সেমিতে লিভারপুল

না, ভিয়ারিয়ালের মতো চমক দেখাতে পারলো না বেনফিকা। তবে যতটুকু করেছে, সেই চেষ্টার জন্য তারা প্রশংসা পেতেই পারে। লিভারপুলের মাঠে তাদেরই বিপক্ষে ৩ গোল দেওয়া। অবশ্য নিজেরাও সমান গোল খেয়েছে। এর আগে প্রথম লেগে নিজেদের মাঠে ৩-১ গোলে হারায় সেমিতে উঠা হলো না বেনফিকার।

গতরাতে অ্যানফিল্ডে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে লিভারপুলের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বেনফিকা। দুই লেগ মিলিয়ে ব্যবধান লিভারপুল ৬- বেনফিকা ৪। ফলে সেমিফাইনালে পৌঁছে গেলো লিভারপুল।

এদিন, নিজেদের সর্বোচ্চটুকু দিয়েই লড়াই করেছে বেনফিকা। অ্যানফিল্ডে এসে ৩ গোল করা সেটারই প্রমাণ। অবশ্য, লিভারপুল পূর্ণ শক্তির একাদশ মাঠে নামায়নি। মোহাম্মদ সালাহ, সাদিও মানে, ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আরনল্ড, অ্যান্ডি রবার্টসন, ভার্জিল ফন ডাইক, ফাবিনিও, থিয়াগো আলকানতারা, কাউকেই মূল একাদশে রাখেননি ইয়ুর্গেন ক্লপ।

সেমিফাইনালে ভিয়ারিয়ালের মুখোমুখি হবে লিভারপুল।