রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৬টা থেকে শুক্রবার (১৫ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২ টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, আসামিদের কাছ থেকে ৭ হাজার ৩৬০ পিস ইয়াবা, ৬ কেজি ২২৫ গ্রাম গাঁজা, ৪৩৬ গ্রাম ৫১০ পুরিয়া হেরোইন ও ১ হাজার ৪২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।