ঈদ উপলক্ষে জি৩১ নিয়ে এলো মটোরোলা

ঈদ উপলক্ষে মটোরোলা বাজারে আনছে বিশেষ ক্যামেরা ফোন মটোরোলা জি৩১। বুধবার (১৩ এপ্রিল) রাত থেরক ফোনটির বিক্রি শুরু হয়েছে। শুধু দারাজ এবং অনলাইন শপ সেলেক্সট্রাতে পাওয়া যাচ্ছে ফোনটি। উন্মোচনের পর থেকে সাত দিন পর্যন্ত থাকছে ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ছাড়।

বেবি ব্লু ও মিনারেল গ্রে এই দুটি কালারে দুটি ভ্যারিয়েন্ট নিয়ে আসছে মটোরোলা জি৩১ ফোন। এর একটি ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি রম। ফোনটির দাম ১৮ হাজার ৯৯৯ টাকা। তবে উন্মোচনের পর প্রথম সাত দিন অফার মূল্য থাকবে ১৬ হাজার ৯৯৯ টাকা। অপর ভ্যারিয়েন্ট ৬ জিবি র‌্যাব এবং ১২৮ জিবি রমের দাম ২১ হাজার ৯৯৯ টাকা। ফোনটির অফার মূল্য থাকছে ১৯ হাজার ৬৯৯ টাকা।
 
ফোনটির প্রধান ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের কোয়াড ফাংশন ক্যামেরা। আর সামনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ক্যামেরায় কোয়াড পিক্সেল প্রযুক্তি ব্যবহারের কারণে এটি যেকোনো ধরনের আলোতে ভালো কাজ করবে। ডিসপ্লেতে রয়েছে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে। আর রয়েছে শক্তিশালী ৫ হাজার এমএএইচ ব্যাটারি।